রমজাননগর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
রমজাননগর প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, প্রাক্তন চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, রজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, সিপিপির সভাপতি মো. মাকসুদুর রহমান মুকুল, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের মুর্শিদা খানম, ইউ,পি সদস্য মো. আব্দুল মাজেদ, মো. সোহরাব হোসেন, মোঃ মহাসীন গাজী, পতিত পবন মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউপি সচিব মো. নূরুজ্জামান ২,৬৮,৮১,০০০ টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. সামছুর রহমান মিলন।

Leave a Reply