ঢাকাMonday , 27 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে বিধবার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 27 May 2019, 21:57

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ইউপি সদস্য জেকের মাঝির নেতৃত্বে বিধবা রিজিয়া বেগমের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত জিয়াদ আলীর স্ত্রী মোছা. রিজিয়া বেগম স্বামী মারা যাবার পর থেকে স্বামীর সম্পত্তিতে ৪০ বছর যাবত বসবাস করে আসছেন। কিন্তু ইউপি সদস্য জেকের মাঝি বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে দিয়ে সম্পত্তি দখল করার চেষ্টা করে। রিজিয়া বেগমকে ভয়ভীতি দেখাতে থাকলে তিনি অন্য কোথাও না যাবায় ইউপি সদস্য জেকের মাঝীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর সদস্য সফিকুল, আব্দুল মাঝির ছেলে আমিনুর, আশরাফের স্ত্রী মরিয়ম, মালেকের স্ত্রী ডলি, আমিনুর মাঝির ছেলে রাজ ও রনি, কালু মাঝির ছেলে ডালিম মাঝি, আলেক গাইনের ছেলে ওমর গাইন, আনার উদ্দিন, মাজহারুলসহ আরো অনেকেই দলবদ্ধ হয়ে বিধবা অসহায় রিজিয়া বেগমের ওপর হামলা করে ও তার বসতঘর এবং আসবাবপত্র ভাঙচুর করে। অসহায় রিজিয়া বেগম বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এরপরও কোন প্রকার মামলা না করার জন্য তাকে হুমকি প্রদর্শন করছে ওই ইউপি সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *