পারুলিয়ায় আহছানিয়া মিশনের ইফতার মাহফিল
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় আহছানিয়া মিশনের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে উপজেলার পারুলিয়া আহছানিয়া মিশনের কার্যালয়ে সাধারণ সভা শেষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া আহছানিয়া মিশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস। এছাড়াও উপস্থিত ছিলেন আহছানিয়া মিশনের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, জমিদাতা মোসলেহ উদ্দীন মুকুল, পারুলিয়া মৎস্য সেড কমিটির সভাপতি রজব আলী মোল্যা, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, আরশাদ আলী মোল্যা, আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক জামাল বিশ্বাস, কালাম সরদার, আব্দুল্যাহ মোল্যা, ইদ্রিস আলী, জিয়াদ আলী প্রমুখ।

Leave a Reply