ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ট্রেনে কেটে একজনের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:54

যশোর প্রতিনিধি: যশোরের ঝিনাইদহ কালিগঞ্জ ট্রেন লাইনের সংযোগস্থলে ট্রেনে কাটা পড়ে মিলন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।
জিআরপি পুলিশ জানিয়েছে, রোববার সকালে মিলন মোবারকপুর রেল স্টেশনে দাড়িয়ে ছিলেন রাজশাহী যাবার জন্যে। এ সময় রাজশাহীগামী ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়লে তার দু’পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক নাজমুল হাসান তুহিন জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মিলনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দু’পা কেটে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *