বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ওয়ার্ড শাখার ইফতার মাহফিল
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) বিকাল সাড়ে ৫টায় সংগঠনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর ৭নং ওয়ার্ড সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে ও হাসান মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মাহমুদ পলাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাস্টার ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, ধর্ম সম্পাদক আব্দুল্লাহ বিন কাশেম, পৌর ২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ইসরাফিল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন বাবু, ৮নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান টুকু, ৫নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply