ঢাকাSunday , 26 May 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে মেজ ভাইয়ের দায়ের কোপে সেজ ভাই খুন

admin
May 26, 2019 11:00 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জে মেজ ভাইয়ের দায়ের কোপে সেজ ভাই খুন হয়েছে। রোববার (২৬ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামে ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আক্কাজ আলী গাজী (৪৮)। তিনি বন্ধকাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। ঘটনার পর ঘাতক আজগর আলী (৫৫) এবং তার ছেলে নুরুজ্জামান (১৬) পালিয়ে গেলেও পুলিশ আজগরের স্ত্রী নূরজাহান খাতুন (৩৮)কে আটক করেছে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মনি জানান, আজগর আলীর ফসলের লাউ গাছ খেয়ে ফেলে প্রতিবেশী আবুল কালামের ছাগল। এঘটনায় ছাগলটি আটক করে খোয়াড়ে দিলে আবুল কালামের সাথে আজগর আলীর ঝগড়া হয়। আক্কাজ আলী বিষয়টি মধ্যস্থতা করতে গেলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজগর আলী তার ভাইয়ের গলায় দা দিয়ে কোপ দেয়। এসময় আক্কাজ আলীর স্ত্রী নূরজাহান বটি নিয়ে এবং ছেলে নুরুজ্জামান (১৬) দা নিয়ে হামলা চালায়। গলায় ও বুকে দায়ের কোপ লাগায় ঘটনাস্থলে নিহত হয় আক্কাজ আলী। এর পরপরই ঘাতক আজগর আলী ও তার ছেলে দ্রুত পালিয়ে যায়।
পরে খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূরজাহান খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। মৃতদেহ ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।