আশাশুনি থানার নবাগত ওসি আব্দুস সালাম
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবদুস সালাম। শনিবার (২৫ মে) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন।
এর আগে তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply