ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ইয়াবা ব্যবসায়ী শাহিনুর ও কাদের আটক

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:22

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ২০ পিস্ ইয়াবাসহ গোয়ালডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ও তার সহযোগী মোকামখালী গ্রামের কাদেরকে আটক করেছে পুলিশ।
আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, শুক্রবার (২৫ মে) রাত সাড়ে ৮টার েিদক থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনার সময় এসআই বিল্লাল হোসেন শেখ ও এএসআই মাহবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রাম থেকে মৃত রজব আলী সরদারের ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০) ও তার সহযোগী মোকামখালী গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুল কাদের (৪৫) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ২০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য আইনে ২৯(০৫)১৯ নং মামলা রুজু করা হয়েছে। তাদের রবিবার (২৬ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *