আশাশুনিতে কৃষি পণ্য উৎপাদন সমিতির নেতাদের প্রশিক্ষণ
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে কৃষি পণ্য উৎপাদন সমিতির নেতাদের বীজ সংরক্ষণ ও বীজ ব্যাংক রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ও কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুশীলনের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গণউন্নয়ন কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৮ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম, খুলনা বিশ^ বিদ্যালয়ের কৃষিবিদ টিপু সুলতান, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, শাহিন ইসলাম ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে কৃষি পণ্য উৎপাদন, বীজ সংরক্ষণ ও বীজ ব্যাংক রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply