ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আর নেই, শোক প্রকাশ

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:11

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী (৮২) আর নেই।
শনিবার বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (২৬ মে) সকাল ১০টায় বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তাকে কালিগঞ্জ সরকারি কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, শিক্ষক মোহাম্মদ আলীর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলুসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক জ্ঞাপন, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *