ঢাকাSunday , 26 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

admin ঢাকা
আপডেট: 26 May 2019, 22:10

কালিগঞ্জ প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে এবং ইউপি সচিব মোহাম্মদ আলকাজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সুচিত্রা রাণী সরকার, মমতাজ বেগম, রফিকা বেগম, আহম্মাদ আলী শাহ, হাবিবুল্লাহ গাজী, আব্দুল খালে সরদার, মিলোন হোসেন, আবু জাফর, মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, সাংবাদিক আতিকুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আহাদুজ্জামান, গ্রাম আদালত সহকারী নূর হোসেন প্রমুখ।
বাজেট অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরে বিভিন্ন খাত থেকে ৩ কোটি ২০ লক্ষ ৭০ হাজার ৭০ টাকা আয় এবং ৩ কোটি ২০ লক্ষ ৭০ হাজার ৭০ টাকা ব্যয় ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *