ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি মুবাশশীর, সম্পাদক মোহাম্মদ আলী
ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ২০১৯-২১ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নবারুন মোড়স্থ সংগঠনের জেলা কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ পড়ানো হয় ।
ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম (তকী) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো. ওয়েজ কুরণি। অনুষ্ঠানে প্রধান অতিথি ২০১৭-১৯ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০১৯-২১ সেশনের পূর্ণ কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম (তকী), সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক আবু হানিফ ও প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply