আইসিটি বিষয়ক সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন এমপি রবি
ডেস্ক রিপোর্ট: উন্নয়নশীল ডিজিটাল সরকারের আইসিটি বিষয়ক সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি রবিবার (২৬ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ার লাইন্স যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জাতীয় সংসদের ৮ জন সংসদ সদস্য ও ৮ জন সংসদীয় কর্মকর্তা এই সেমিনারের অংশ নেবেন।
আগামী ৩১ মে সিঙ্গাপুরের সেমিনার শেষে দেশে ফিরবেন তারা।

Leave a Reply