ঢাকাFriday , 24 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 24 May 2019, 22:42

স্টাফ রিপোর্টার: শ্যামনগররের কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম শেখ এর বিরুদ্ধে ভিজিডি কার্ড বিতরণে চরম দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কৈখালীর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পবিত্র মন্ডল, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার মোড়ল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর মল্লিক, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কাগুচী জানান, কৈখালী ইউনিয়নে ৩০০টি ভিডিজি কার্ড বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম শেখ ইউপি সদস্যদের না জানিয়ে, কোন মিটিং না করে তথ্য গোপন পূর্বক চেয়ারম্যানের মটরসাইকেল ড্রাইভার রুহুল কুদ্দুস, বাড়ির কেয়ার টেকার মুনসুর গাজী, শফিকুল, ইউসুফ আলী ও আব্দুস সাত্তার শেখের মাধ্যমে সুকৌশলে গ্রাম থেকে ৩ থেকে ৪ হাজার টাকা নিয়ে ভিজিডির তালিকা প্রস্তুত করেন।
একই সাথে তিনি উপজেলায় পাশকৃত তালিকা অনুযায়ী ভিজিডির চাউল বিতরণ না করে ইচ্ছামত চাউল বিতরণ করছেন।
কৈখালীবাসী দুর্নীতির মাধ্যমে প্রস্তুত করা তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি পূর্বক ভিজিডি কার্ড বিতরণ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *