ঢাকাFriday , 24 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাপলা আবাসিক এলাকা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 24 May 2019, 22:40

শহরের মুনজিতপুরস্থ একাডেমি মসজিদ সংলগ্ন শাপলা আবাসিক এলাকার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) জুম্মার নামাজের পর সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন ঘোষণা করেন। পরে শাপলা আবাসিক এলাকার সভাপতি প্রাক্তন সরকারি কর্মকর্তা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং শাপলা আবাসিক এলাকার সদস্য ও জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি মসজিদের সাধারণ সম্পাদক ও জাতীয় ৪ নেতা স্মৃতি সংসদ সাতক্ষীরার সভাপতি সৈয়দ জয়নুল আবেদিন জসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাপলা আবাসিক এলাকার সাধারণ সম্পাদক ও জেলা প্রাণিসম্পদ অফিসের হিসাব রক্ষক মো. আব্দুল জব্বার ও অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল জলিল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আগামী বছরের শুরুতেই একাডেমি মসজিদ হতে সাতক্ষীরা সরকারি কলেজ পর্যন্ত ড্রেন নির্মাণ ও শাপলা আবাসিক এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন বাচ্চু, উপদেষ্টা কেসমত আলী, ফেরদাউস হোসেন, প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, সদস্য পেশকার আনারুল ইসলাম, ফায়ারম্যান শাহনেওয়াজ, রূপালী ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা আব্দুল আজিজ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা হাসান আলী ও মহব্বত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *