ঢাকাFriday , 24 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে গাঁজাসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ

admin
May 24, 2019 10:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় পলিথিন, গাঁজা, শাড়ী, বাই সাইকেল ও চা পাতা জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাকাল চেক পোস্টের সদস্যরা যাত্রীবাহী লেগুনা তল্লাশী করে ৪ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় পলিথিন, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি মাঠ থেকে ২ হাজার ৪৫০ টাকা মূল্যের ৭শ গ্রাম ভারতীয় গাঁজা, রাত ৮টায় একই বিওপি’র সদস্যরা গাড়াখালী মাঠ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১৬ টি ভারতীয় শাড়ী ও শুক্রবার ভোর সাড়ে ৪টায় একই বিওপি’র সদস্যরা কাকডাংগা বাজার থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।
এদিকে, পৃথক অভিযানে ভোর সাড়ে ৪টায় কুশখালী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া মাঠ থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা ও তলুইগাছা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল ও ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।