ঢাকাFriday , 24 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্র‏হ্মরাজপুর মসজিদের পুকুরে শান নির্মাণের কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 24 May 2019, 22:31

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্র‏হ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া জামে মসজিদের পুকুর ঘাটে শান নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠু, মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল জব্বার শেখ, আনারুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুর রহিম মোড়ল, ওসমান মোড়ল, জমি দাতা আব্দুল খালেক, আব্দুল মালেক ও আবু তালেব। এছাড়া উমারপাড়া গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ও ৯নং ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলাম এ নির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।
উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ইউপি’র ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠুর ঐকান্তিক প্রচেষ্টায় উমরাপড়া গ্রামের দিন মজুর আব্দুল খালেক, আব্দুল মালেক ও আবু তালেব শান নির্মাণের জন্য ’১৮ সালের মে মাসে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে দুই শতক জমি মসজিদের নামে দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *