কলারোয়ায় ইউপি বাজেটে দলিত নারীদের জন্য অর্থ বরাদ্দে আলোচনা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ইউনিয়ন পরিষদের বাজেটে দলিত সম্প্রদায়ের নারীদের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ঋষিপাড়ায় বুধবার ওই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সহায়।
ইউএনডিপি এর সহযোগিতায় সহায়’র বাস্তবায়নে দলিত নারী ও মেয়েদের টেকসই মানবাধিকার প্রচারণা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওই সভায় সোনাবাড়িয়া, চন্দনপুর ও কেঁড়াগাছি ইউনিয়নের দলিত নারী ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া দলিত নারী ক্লাবের ইউনিয়নের সভাপতি কল্পনা রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহায়’র প্রকল্প কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ সোহাগ। সার্বিকভাবে সহযোগিতা করেন একাউন্টস এন্ড এডমিন অফিসার মোছা. তানিয়া খাতুন।

Leave a Reply