ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাকুরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশদের মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:20

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারীর সম স্কেলে বেতন ও চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান, সহ-সভাপতি আলী হোসেন, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সদর থানা সভাপতি (ঘোনা) শহীদুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে গ্রাম পুলিশরা যে সামান্য বেতন পায়। তা দিয়ে এই দ্রব্য মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। সরকারের সব দায়িত্ব পালনের পরও গ্রাম পুলিশরা সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত।
স্মারকলিপিতে তারা অবিলম্বে গ্রাম পুলিশদের দিকে সুদৃষ্টি দিয়ে ৪র্থ শ্রেণির কর্মচারীর সম স্কেলে বেতন ও চাকুরী জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *