দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪জনের জরিমানা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে চার ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন আইন ১৯৯৭এর আওতায় গাজীরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী জগন্নাথপুর গ্রামের আনন্দ রং ও শফিকুল ইসলামকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, দেবহাটা থানার এএসআই আবু হানিফ উপস্থিত ছিলেন। অন্যদিকে দুই জুয়ারীকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন সখিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে শুকর আলী ও খেজুরবাড়িয়া গ্রামের মহরম মিস্ত্রির ছেলে কাশেম আলী।

Leave a Reply