ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর যুব সমাজের উপদেষ্টা পরিষদ গঠনে সভা

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:26

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, ঈশ্বরীপুর ও শ্যামনগর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১৫-৩০ বছর বয়সী যুবকদের সংগঠিত করে সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় পাবলিক লাইব্রেরিতে এই সভার আয়োজন করে।
সভায় মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা হারুণ অর রশিদ, রনজিত বর্মন, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিম্বাস, অধ্যাপিকা শাহানা হামিন, মাওলানা ওজায়ের হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, ফিল্ড ফ্যাসিলিটেটর সাদ্দাম হোসেন, শ্যামল কুমার মন্ডল, সীমা মন্ডল, বাবুরালীসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *