ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভা ও সনাক’র মতবিনিময় : পৌরসভার সেবাখাতে স্বচ্ছতা ও জবাদিহিতা চর্চার প্রতিশ্রুতি

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:25

সাতক্ষীরা পৌরসভা ও সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র মো. তাজকিন আহম্মেদের সভাপতিত্বে সেবা খাতে সার্বিক উন্নয়নসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং আসন্ন ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট প্রণয়নে মেয়র ও কাউন্সিলরগণ সনাক এর পরামর্শক্রমে কাজ করার প্রতিশ্রতি প্রদান করেন।
এ সময় মেয়র উন্মুক্ত বাজেট ঘোষণার পূর্বে বাজেটের সার্বিক বিষয় নিয়ে নাগরিকদের অংশগ্রহণে একটি ‘নাগরিক সংলাপ’ আয়োজনের জন্য টিআইবি ও সনাকের প্রতি অনুরোধ জানান।
একই সাথে সনাক এর পক্ষ থেকে সবুজ জলবায়ু তহবিলের অর্থায়নে ক্রিম প্রকল্প (কেএফডব্লিও) বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের সুপারিশ প্রদান করা হয়।
এসময় মেয়র কেএফডব্লিও প্রকল্প সম্পর্কে জানান, নভেম্বর মাসে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌর পরিষদের জবাবদিহিতা চর্চার অংশ হিসেবে নভেম্বরে একটি ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, ডা. সুশান্ত ঘোষ, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর জোৎন্সা আরা, ফারাহদীবা খান সাথী, অনিমা রানী মন্ডল, ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, কাজী ফিরোজ হোসেন, শেখ আব্দুস সেলিম, মো. শফিকুল আলম, পৌর সচিব মো. সাইফুল ইসলাম বিশ^াস, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহালী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন, স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সমন্বয়ক মনিরুজ্জামান টিটু, স্বজন সহ-সমন্বয়ক ইয়াছিন ছিদ্দীকি প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *