ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা শহরের নিন্ম আয়ের মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের করণীয় বিষয়ক মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:09

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নিন্ম আয়ের মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় সুপ্রভাত সাতক্ষীরার কনফারেন্স রুমে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরায় কর্মরত ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদের সভাপতিত্বে আমরা বন্ধুর এসএম নাহিদ হাসান, মফিজুল ইসলাম, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের মঈনুল আমীন মিঠু, প্রথম আলো বন্ধু সভার জাহিদা জাহান মৌ, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নূরুল হুদা, জি ক্লাবের আসাউর রহমান, তরিকুল ইসলাম, বাঁধনের মারুফ হাসান, শেখ মাহানুমুন্নবী, ইয়েস সদস্য মো. আবু সাঈদ, রোভার স্কাউটের মো. ইয়াকুব আলী, বিডি ক্লিন’র শেখ মোনাজের হাসান, রুহুল, টুগো প্রতিনিধি শেখ শরীফ হাসান, মজার পাঠশালার জাহিদুর রহমান, হিমু পরিবহনের মো. শহিদ আহমেদ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মো. খালিদ হাসান, মো. জিয়াউর রহমান, মো. মামুন হোসেন, মো. কামরুজ্জামন, জুলকার নাঈম, শারাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায়, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সামাজিক যোগাযোগে গ্রুপ খোলা, একে-অপরের সাহায্যে এগিয়ে আসা, প্রতি মাসে সমন্বয় মিটিং এর আয়োজন করা, এসডিজি নিয়ে আলোচনা, নিন্ম আয়ের মানুষের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাল্য বিবাহ রোধ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা, প্রাণ সায়ের খাল রক্ষার দাবিতে কাজ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *