ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সিআইজি কৃষি সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:05

মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর: মণিরামপুরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) কর্তৃক অনুদানপ্রাপ্ত সিআইজি সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজেনে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমা খানম, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ প্রজেক্টের আওতায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার, থ্রেসার, এলএলপি, ফুট পাম্প, স্প্রে মেসিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও টিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *