ঢাকাThursday , 23 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

admin ঢাকা
আপডেট: 23 May 2019, 22:04

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এস.এম জাকির হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর আলী পিয়াদা, মুক্তিযোদ্ধা শামসুর রহমান, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার সওকাত হোসেন ঢালী, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দীন সানা, ইয়াহিয়ার রহমান খোকন, গাজী আনোয়ার হোসেন মিন্টু, জাকির হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইউপি সচিব আব্দুস সবুর ৩,০২,০৪৮০৯ টাকার বাজেট ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম আদালত সহকারী মহসীন আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *