কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। কৃষ্ণনগর বাজারের উপর দিয়ে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে এবং যানজট মুক্ত করতে রাস্তার উপরে দোকান বসানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই নিষেধাজ্ঞা জারি করেন।
পরে চেয়ারম্যান কন্যা শাফিয়া পারভীন ও ইউপি সদস্যগণ কৃষ্ণনগর বাজার প্রদক্ষিণ করেন। এসময় রাস্তার পাশ থেকে কিছু ফুটপথের দোকানও উচ্ছেদ করা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের মেম্বর ও চৌকিদার মিলে মাছ বাজারের নির্ধারিত ওজনের কম বাটখারাগুলো জব্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
