ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রাণ বৈচিত্র্য দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 22:30

শ্যামনগর প্রতিনিধি: ‘আওয়ার ডাইভার্সসিটি, আওয়ার ফুড, আওয়ার হেলথ্’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে প্রাণ বৈচিত্র্য দিবস উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) সকাল ১০টায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (সিডিও) এবং গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক বণার্ঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রেসক্লাবের সামনে প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ ও সুরক্ষায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বারসিকের আল ইমরানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারসিক এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির অন্যতম সদস্য কৃষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ধারণাপত্র পাঠ করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) সুজন সরকার বলেন, পৃথিবীকে সুস্থ রাখতে আমাদের প্রত্যেককে দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। প্রকৃতি যতই সমৃদ্ধ হবে, প্রকৃতির বৈচিত্র্য যতই স¤প্রসারণ ঘটবে, ততই আমাদের জন্য মঙ্গল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য ও শিক্ষক রনজিৎ কুমার বর্মন, বাদঘাটা কৃষি ক্লাবের সভাপতি কুমুদ রঞ্জন গায়েন, কৃষানী অল্পনা রানী, যুব প্রতিনিধি আব্দুল আলীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *