ঢাকাWednesday , 22 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুর ইউনিয়নে ভিজিডি চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 22 May 2019, 21:48

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ৪১০ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১০টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন। এর আগে তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের গ্রাম আদালত পরিদর্শন করেন। এসময় গ্রাম আদালতের নথি এবং রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। গ্রাম আদালতের কার্যক্রম সম্পের্ক জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়াম্যান জিএম অ্যাডভোকেট শোকর আলী, ইউপি সদস্য সাইদুল ইসলাম, আজিজুর হক, রাশিদুল ইসলাম, সোবাহান ঢালী, বিরেন্দ্রনাথ বিশ্বাস, ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুপিয়া আজিম, গ্রাম আদালত সহকারী অনুপম কুমার ঘোষ (বাপ্পা) সহ ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ওয়াশ ফ্যাসিলিটেটর মো. শাহাজান সিরাজ প্রমুখ। ঈশ্বরীপুর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে ৪১০ জনের মাঝে কার্ড প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *