আশাশুনিতে মাদক বিক্রেতা তাহের আটক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ২০ পিস ইয়াবাসহ বড়দলের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টায় এএসআই মাহাবুব হাসান বড়দল গ্রামের জয়নাল সরদারের ছেলে কুখ্যাত মাদক বিক্রেতা আবু তাহেরকে বড়দল ব্রিজের পাশ থেকে আটক করেন।
এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহেরকে আসামি করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply