সাতক্ষীরাস্থ গাবুরাবাসীর ইফতার মাহফিল
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অবস্থানরত গাবুরার সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সাতক্ষীরা শহরস্থ ইন্ডিয়ান মাসালা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তানছির বিল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালাউদ্দিন সান্নু, হেলালুজ্জামান প্রমুখ। এর আগে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটির নতুন সভাপতি হিসেবে মো. তরিকুল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পদক রবিউল ইসলাম রবিকে মনোনীত করা হয়। ইফতার মাহফিলে ঢাকা খুলনাসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা উপস্থিত হয়। ভবিষ্যতে সুন্দর ও সমৃদ্ধিশালী গাবুরা গড়ার আলোচনা করা হয়।

Leave a Reply