ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের সোরা গ্রামে ডায়রিয়ার প্রকোপ

admin ঢাকা
আপডেট: 21 May 2019, 22:40

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সুপেয় খাবার পানির সংকেট সোরা গ্রামে গত কয়েকদিনে শিশুসহ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
জানা গেছে, টিউবওয়েল ব্যর্থ হওয়ায় কয়েকটি পুকুরের পানি পান করে এলাকাবাসী। এ সমস্ত পুকুরের পানিতে মানুষ গোসল ও জামা কাপড় পরিষ্কারও করে। এর মধ্যে প্রচ- তাপ দাহে পুকুরের গরম পানি পান করে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ডায়রিয়ার প্রকোপে ভেটখালী বাজারের ফার্মেসিগুলোতে স্যালাইন সংকট দেখা দিয়েছে। রোজার সময় রাতে ছোটাছুটি করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোরা গ্রামের মো. ইমান আলী গাজী, মো. হোসেন আলী গাজী, আব্দুল হাদির, আব্দুল আলিম, বিউটি, ইসমাইলের স্ত্রী, ইয়াকুপ আলী, ইউসুপ, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ মোল্যা, শাহিন মোল্যা, আবুল কাসেম, মৃত জিয়াদ গাজীর স্ত্রী, আলতাফ ও তার ছেলে, আব্দুস সালামসহ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্বাস্থ্য বিভাগের লোকজন সোরা গ্রাম পরিদর্শন করে ঔষধ, স্যালাইন ও পানির ট্যাবলেট বিতরণ করেছে বলে জানা গেছে।
তবে, স্থায়ী সমাধানের জন্য সুপেয় খাবার পানির সংকট দূরীকরণের বিকল্প নেই। এজন্য খাবার পানির পুকুরগুলো রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *