সদর উপজেলার সিএইসসিপিদের মাসিক সমন্বয় সভা
সদর উপজেলার সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার ৩৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এইস আই ইনচার্জ শেখ এহসানুল হক, এমটি ইপিআই শেখ আবদুল বাকী, এমটি এসআই সহযোগী মো. ফারুক হাসান, ডিআরআরএ এর জেলা ম্যানেজার আবুল হোসেন, কমিউনিটি মবিলাইজার নুরুল হুদা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মা ও শিশুদের স্বাস্থ্যের উপর বেশি বেশি লক্ষ্য রেখে তাদেরকে পুষ্টি ও বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় বুঝিয়ে বলতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নিউট্রিশন বা পুষ্টির প্রদর্শনীর জন্য মৌসুমী ফল ভর্তি ট্রে রাখতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বাগান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply