ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় স্বর্ণ আত্মসাতের অভিযোগে ২ এএসআই ও ১ কনস্টেবল গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 21 May 2019, 21:32

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় আটক করা ৮ পিস স্বর্ণ আত্মসাতের অভিযোগে ২ এএসআইসহ ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বরশুর (হাইস্কুল পাড়া) এলাকার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই তবিবর রহমান, মাগুরার শ্রীপুর থানার সরইনগর গ্রামের মৃত রঘুনাথ মৈত্রের ছেলে, তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই রঞ্জন কুমার মৈত্র এবং মাগুরা সদর উপজেলার নাউখালী গ্রামের সুবার সরকারের ছেলে, তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল (কং ১৪৩৫) (গাড়িচালক) তুষার সরকার (২৮)।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯ মে রোববার বিকেলে চোরাচালানীরা পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে ভারতীয় সীমান্তে যাওয়ার সময় শার্শা উপজেলার জামতলা বাজারের মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ৮পিচ স্বর্ণের বারসহ দুইজনকে আটক করে অভিযুক্ত পুলিশ সদস্যরা। পরে অবৈধ দেন দরবারের পর স্বর্ণগুলো রেখে পাচারকারীদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত স্বর্ণ থানায় জমা না দিয়ে ঐ পুলিশ সদস্যরা নিজেরাই আত্মসাত করে। এ ঘটনা জানাজানি হলে ২০ মে (সোমবার) অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্বর্ণ আত্মসাতের অভিযোগে মামলা হয়। মামলা নং- ২৫। এবং মঙ্গলবার সকালে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। যার নং- ২৬।
আত্মসাৎকৃত বারগুলোর ওজন ৮৫ ভরি ১১ আনা ১ রোতি ২ পয়েন্ট। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ২৭ হাজার ৮শ ৭টাকা।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাসমিম আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাচার করার সময় আটককৃত ৮ পিস স্বর্ণ আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *