ঢাকাTuesday , 21 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদে কিশোর ও যুবকদের আগ্রহ পাঞ্জাবীতে : বাজার মাতছে রোবট টু, ধুম থ্রি ও কিকে

admin ঢাকা
আপডেট: 21 May 2019, 22:17

ফাহাদ হোসেন: ঈদে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবী। আর তাই সব বয়সের, সব পেশার পুরুষের জন্য অভিজাত ও আধুনিক ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবী উঠেছে সাতক্ষীরার ছোট-বড় বিপণীবিতান ও শপিং কমপ্লেক্সগুলোতে। ইতোমধ্যে মার্কেটে ঈদের ভীড় লেগেছে।
সাতক্ষীরা শহরের চায়না-বাংলা শপিং কমপ্লেক্স, মেহেরুন প্লাজা, আল-বারাকা, সিটি মার্কেট, আমিনিয়া মার্কেট, ফাল্গুনি বস্ত্রালয়, বসুন্ধরা মার্কেট, পরী, লন্ডন প্লাজাসহ অন্যান্য মার্কেট ঘুরে দেখা গেছে, শার্ট-প্যান্টের পাশাপাশি পাঞ্জাবীতে বিশেষ আগ্রহ রয়েছে কিশোর ও যুবকদের। আর বয়স্কদের পছন্দের তালিকায় পাঞ্জাবী তো আগা-গোড়াই প্রথমে।
তবে, গরমের কারণে পাতলা ও সুতি পাঞ্জাবীর চাহিদা বেশি।
শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স ঘুরে দেখা যায়, খুব সাধারণ থেকে গর্জিয়াস- সব ধরনের পাঞ্জাবীই রয়েছে এবারের ঈদের কালেকশনে। এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সব ধরনের পাঞ্জাবী পাওয়া যাচ্ছে এখানে। বিক্রয় কর্মীরা জানান, দেশি কাপড়ে তৈরি পাঞ্জাবীর চাহিদাই বেশি। ঈদে সবাই এখন দেশি পোশাক পরতেই পছন্দ করেন। কটন, সিল্ক, এন্ডি, জ্যাকার্ড কটন, জয়সিল্ক, সিল্কি কটনসহ বিভিন্ন কাপড় ব্যবহার করা হয়েছে পাঞ্জাবীতে। যারা বাজেটের মধ্যে ফ্যাশনেবল পাঞ্জাবী কিনতে চান, তারা একবার ঘুরে আসতে পারেন চায়না বাংলা শপিং কমপ্লেক্স থেকে।
বসুন্ধরা মার্কেটের হাওলাদার শপের মিঠু হাওলাদার জানান, ছেলেদের হালকা কাজ করা পাঞ্জাবী বারো’শ টাকা থেকে দুই হাজার টাকা এবং বিভিন্ন ডিজাইন আর রঙের পাঞ্জাবী ১৫শ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তবে, এবার গরম বেশি থাকায় পাতলা ও সুতি পাঞ্জাবীর চাহিদা বেশি। এছাড়া, ফতুয়া, কাতুয়া, কাপ্তান পোশাক বেশ আগ্রহ সহকারে কিনছেন ক্রেতারা।
এদিকে, সদর থানার পিছনের মার্কেটগুলো দেখেই বোঝা যাচ্ছে এরই মধ্যে জমে উঠেছে পাঞ্জাবীর কেনা-বেচা। মধ্যরাত পর্যন্ত এসব দোকানে ভীড় থাকছে।
দোকানিরা জানান, এবারও লম্বা পাঞ্জাবীই সবাই পছন্দ করছেন, আরামদায়ক সুতি কাপড়ের পাশাপাশি তাঁত-সিল্কও বেছে নিচ্ছে ফ্যাশন সচেতন তরুণরা। আর তরুণদের কথা মাথায় রেখেই সাদার পাশাপাশি উজ্জ্বল লাল, মেরুন, হলুদ, সবুজ রঙের পাঞ্জাবী রযেছে হাউসগুলোতে।
সুতি পাঞ্জাবী আট-নয়শ টাকা থেকে শুরু হলেও সিল্কের পাঞ্জাবী কিনতে গুনতে হবে কম হলেও আড়াই থেকে তিন হাজার টাকা।
মেহেরুন প্লাজার আলিফ ফ্যাশনের বিক্রয় কর্মী জানান, এবার তরুণদের পাঞ্জাবীতে টিউন ফিটের চল দেখা যাবে। তবে বয়স্ক ব্যক্তিদের জন্য কিছুটা ঢিলেঢালাই থাকছে পাঞ্জাবীর কাট। মাঝে কয়েক বছর খাটো পাঞ্জাবীর চল ছিল। এবার সেটা থাকছে না। এবারের ট্রেন্ড লম্বা কাটের টিউন ফিট পাঞ্জাবী। এ ছাড়া সাদা, অফ হোয়াইট, ছাই, লেবু, হলুদ, বেগুনি, লাল ইত্যাদি রং দেখা যাবে।
আমিনিয়া মার্কেটের ফ্যাশন জোনের বিক্রয় কর্মীরা জানায়, নানা বয়সের ক্রেতার কথা মাথায় রেখে ঈদের কাপড় সংগ্রহ করতে হয়। তাই ঈদে ট্র্যাডিশনাল পাঞ্জাবীর পাশাপাশি অল্পস্বল্প কারুকাজ করা পাঞ্জাবী থাকছে। বুকের সামনে, গলায় বা হাতা নিচের দিকে নানা নকশা করা হয়েছে অনেক পাঞ্জাবীতে।
এছাড়া আল-বারাকায় পাওয়া যাচ্ছে রোবট টু, ধুম থ্রি এবং কিক নামের কিছু পাঞ্জাবী। এগুলোর তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *