ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা সে কথা বলে : আওছাফুর রহমান

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 23:24

যে কথা যায় না বলা মুখে
কবিতা সে কথা বলে,
যে ব্যথা শুকায় না কোন সুখে
দূরে তারে দেয় ঠেলে,
কবিতা সে কথা বলে।।

হৃদয়ের ক্ষত-মুখে কাব্য-সুর-সুধা
প্রলেপ যেন এন্টিসেপ্টিক সদা,
আমার চেতনার পৃথিবীতে-
যেথায় নেই কোন বন্ধু-স্বজন
কাব্য-বাণীর সাথে পথ চলি দু’জন,
কাব্য-তৃষা নিউরন কণায় চলে
কবিতা সে কথা বলে।।
কবিতা যেন শিরের হিপ্পোক্যাম্পাসে
পাথর-সম জমাট রক্ত-রসে
অনুঘটক হয়ে মৃদু উষ্ণতা দিয়ে,
হীম-পর্বত কষ্ট কাঠিন্যে দেশে
সজীবতা আনে প্রাণ-রস বাষ্প বহে।
নিথর বরফ দেশে চালক চলনে চলে
কবিতা সেকথা বলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *