ঢাকাSaturday , 18 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হারুণ অর-রশিদ কলেজে ‘কপোতাক্ষী’ কবিতার ফলক উন্মোচন

admin ঢাকা
আপডেট: 18 August 2018, 16:27

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর-রশিদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সুলতান আহমেদ রচিত ‘কপোতাক্ষী’ কবিতার ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এ ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান পিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন মোড়ল, পাটকেলঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, কবি ডা. মোহন সাধু, পাটকেলঘাটা কলেজের সাবেক অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *