ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালত : কলবাড়ী ও মুন্সিগঞ্জ বাজারে ৩ ব্যবসায়ীর জরিমানা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 22:15

স.ম ওসমাস গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের কলবাড়ী বাজার এবং মুন্সিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে।
সোমবার (২০ মে) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মুন্সিগঞ্জ বাজারের মিষ্টান্ন ব্যবসায়ী মো. আব্দুস সামাদ ও বাবুলাল ঘোষকে দুই হাজার টাকা করে এবং কলবাড়ী বাজারের বাগদা চিংড়ী ব্যবসায়ী মো. হারুনকে বাগদা চিংড়ী পানিতে ভিজিয়ে রাখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ সরকার, র‌্যাবের সুন্দরবন ক্যাম্প (মুন্সিগঞ্জ) ইনচার্জ ডিএডি মো. লূৎফর রহমান, কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য স.ম রুহুল আমিন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কলবাড়ী বাজারের ইজারাদার জি.এম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *