ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঋশিল্পীতে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 22:02

ঋশিল্পীর শিক্ষা সহায়তা প্রকল্পের উদোগে ২০১৯ সালের এসএসসি পাশ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ মে) প্রতিষ্ঠানটির নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক এম এ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আমানউল্লা আল হাদী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনূর রহমান ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলিউর রহমান।
বক্তারা ছাত্র-ছাত্রীদের কলেজ জীবনে প্রবেশ, কলেজে অধ্যয়নকালে করণীয় ও বর্জনীয় বিষয়সহ ভর্তি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য উপদেশ দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপারভাইজার নিতাই চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিকেশন ও ডকুমেন্টটেশন ম্যানেজার সভারঞ্জন শিকদার, এডুকেশন ম্যানেজার বাবলুর রহমান, শিক্ষা সহায়তা প্রকল্পের ম্যানেজার যোষেফ খাঁ খাঁ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *