ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:59

ডেস্ক রিপোর্ট: ‘দেশে এসেছে তথ্য নীতি, তথ্য দিতে নেই ভীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন যৌথভাবে জেলা শহরের পিটিআই সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তথ্য কমিশনের সাবেক পরিচালক (প্রশাসন) ভূইয়া মো. আতাউর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার বিষয়ক চিত্রনাট্য প্রদর্শন, তথ্য অধিকার আইনের গুরুত্ব, তথ্য অধিকার আইনের ক্রমবিকাশ, তথ্য অধিকার আইনের প্রাধন্য, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও প্রক্রিয়া, যেসব তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাসহ তথ্য অধিকার আইনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *