বিজিবির অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, চা পাতা, গরুর মাংস ও ভারতীয় পুরাতন বাই সাইকেল জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা পদ্মশাখরা বেড়িবাঁধ থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল, সোমবার সকাল সাড়ে ১২টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৭ হাজার ২শত টাকা মূল্যের ১৮ কেজি ভারতীয় চা পাতা এবং ৩ হাজার টাকা মূল্যের একটি পুরাতন বাইসাইকেল এবং রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা কামারবাড়ী থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ২৭ কেজি পঁচা গরুর মাংস জব্দ করে।
একই সময় ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া থেকে ৩৪ হাজার টাকা মূল্যের ১১৬ কেজি বাংলাদেশি সুপারী জব্দ করে।

Leave a Reply