ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ শ্রমিকলীগ নেতা আটক

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:55

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রশিদ সরদার (৪০) কে ২২০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব।
আটক আব্দুর রশিদ সরদার উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের মৃত বদর উদ্দিন সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের নলতা হাটখোলা এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার জয়নাল আবেদিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। র‌্যাব গ্রাম্য ডাক্তার জাহিদুল ইসলামের চেম্বারের সামনে পৌছুলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় মাদক চোরাচালানী দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আব্দুর রশিদকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তার দেহ তল্লাশী করে ২২০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালিগঞ্জ থানায় সোমবার (২০ মে) নায়েব সুদেবার জয়নাল আবেদিন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *