ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:43

আশিকুর রহমান, নওয়াবেঁকী: শ্যামনগরের ১০আটুলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরে বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ২০১৯-২০২০ অর্থ বছরের এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এতে আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেট ঘোষণা করেন।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুশান্ত কুমার বাবুলাল, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, সিবিও এ্যালায়েন্স কমিটির সভাপতি সেহেলী পারভীন ঝরনা। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. আবু সাইম, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ঘোষিত বাজেট নিয়ে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এবারের বার্ষিক বাজেটে ২ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৫১৫ টাকা আয় ও ও সমপরিমান ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শিবু প্রসাদ বৈদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *