ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:35

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জনগণের তথ্য অধিকার সেবা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনির এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি সচিববৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।
বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, তথ্য অধিকার বিধিমালা, তথ্য অধিকার প্রাপ্তি সংক্রান্ত, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা, তথ্য প্রকাশ ও প্রচার, অভিযোগ দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত প্রবিধিমালাসহ তথ্য অধিকার আইনের অবহিতকরণ, আদায় ও জমা প্রদান, আপিল দায়ের সংক্রান্ত করণীয়, অভিযোগ দায়ের সংক্রান্ত করণীয়, জরিমানা আরোপ ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *