ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউনাইটেড ক্লাবের সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:34

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইউনাইটেড ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের পাঠ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ক্লাবের সভাপতি একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘শুধু খেলাধূলা করলে হবে না। সেই সাথে ক্লাবকে উজ্জীবিত রাখতে হবে। ক্রীড়ার সকল প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ক্লাবের উন্নয়নে বারবার আলোচনার মধ্য দিয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করতে হবে। ক্লাবের সংস্কার কাজে ও সাংগঠনিক কর্মকা-কে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ইউনাইটেড ক্লাবের সাবেক খেলোয়াড় সৈয়দ হায়দার আলী তোতা, ডা. মিনহাজ, ক্লাবের খেলোয়াড় মীর তানজীর আহমেদ, কাজী কামরুজ্জামান, মনোয়ার হোসেন অনু, জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইউনাইটেড ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *