ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনেরপোতায় রহমানিয়া জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:33

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় নব-নির্মিত রহমানিয়া জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সামনে এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মো. মকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাটি কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় এমপি রবি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। এর থেকে পবিত্র জায়গা পৃথিবীতে আর নেই। পবিত্র রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করে অনেক তৃপ্তি পেলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং লাবসা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মজিদ, প্রভাষক মো. আজিমুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান সজল, সড়ক ও জনপদ বিভাগের মো. আব্দুল কাদের, রহমানিয়া জামে মসজিদের সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মো. রফি উদ্দিন, মসজিদের ইমাম হাফেজ ইলিয়াছুর রহমান, শেখ শাহাজান আলী, সাবেক ইউপি সদস্য বিশ^নাথ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *