ঢাকাMonday , 20 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আল হেরা ফাউন্ডেশনের ইসলামী সংগীত প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 May 2019, 21:32

আল হেরা ফাউন্ডেশনের ১২বছর পূর্তি উপলক্ষ্যে ক্বেরাত, নামাজ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকালে সাতক্ষীরা সদরের রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদে বিভিন্ন মক্তবের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল্লা আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোদন করেন সাতক্ষীরা আহছানিয়া মসজিদ এর পেশ ইমাম জাহাঙ্গীর আলম। ৩৯ জন ছেলে ও মেয়ে শিশু এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিাতার বিষয় ছিল ক্বেরাত নামাজ প্রদর্শনী ও ইসলামী সংগীত।
প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা জাকির হুসাইন ও হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২২শে রমজানের পর সাতক্ষীরা প্রেসক্লাব থেকে পুরস্কার এবং অসহায় দুস্থদের মাঝে ছাগল, সেলাই মেশিন, এতিমদের মাঝে নতুন জামা, গাছের চারা, খাতা, কলম, সেমাই, চিনি বিতরণ করা হবে।
উল্লেক্ষ্য, আল হেরা ফাউন্ডেশন ২০০৭ সালে সাতক্ষীরা সদরের রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদে প্রতিষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *