ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে জনঅবহিতকরণ সভা

admin ঢাকা
আপডেট: 19 May 2019, 22:25

সমীর রায়, আশাশুনি: তথ্যের অবাধ প্রবাহ এবং তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আশাশুনিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) সকাল ১০টায় আশাশুনির এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে অনুুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব আবুল হোসেন। তিনি বলেন, তথ্যের অধিকার ছাড়া সংবিধানে বর্ণিত নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত চিন্তা, বিবেক, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা অকল্পনীয়। গণতন্ত্রের জন্য তথ্য জানা অপরিহার্য। সকল উন্নয়ন কার্যক্রম, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা বেষ্টনীর তথ্য জনগণকে জানতে হবে।
মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি প্রমুখ। সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সভায় প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ তথ্য কমিশনের পক্ষ থেকে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনকারীদের জন্য নির্দেশিকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *