ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে কুলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ২

admin ঢাকা
আপডেট: 19 May 2019, 22:13

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় আদালত থেকে জামিন পেয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের আলী জুব্বারের ছেলে আব্দুল ওহাব ও তার স্ত্রী আসমা খাতুন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে বহেরা উত্তর পাড়ায় তাদের উপর হামলা করে প্রতিপক্ষ। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আব্দুল ওহাব জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল ওহাবের সাথে তার ভাই আইয়ুব আলীর বিরোধ চলে আসছিলো। গত কয়েক মাস পূর্বে উক্ত বিরোধের জের ধরে আইয়ুব আলীর সাথে আমার মারামারি হয়। এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে আমার ও আমার স্ত্রী আছমা খাতুনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। রবিবার মামলাটির বিচারকার্যে আদালতের দিন ধার্য থাকায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত যাবতীয় বিষয় বিবেচনা করে জামিন মঞ্জুর করে। জামিন নিয়ে ফেরার পথে বেলা সাড়ে ১২টার দিকে বহেরা উত্তর পাড়া এলাকায় পৌঁছুলে প্রতিপক্ষ আইয়ুব আলী, তার স্ত্রী ফরিদা খাতুন, ছেলে আলিম ও তার সহযোগী স্থানীয় ইসহাক আলীর ছেলে ডালিম ধারালো দা দিয়ে হামলা চালিয়ে আমার ও আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।
দেবহাটা থানার ওসি তদন্ত উজ্জল মৈত্র জানান, এখনো পর্যন্ত কেই অভিযোগ করতে আসি নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *