গ্রাম আদালতের মাধ্যমে অর্থ ফেরত পেলেন নুর আলম গাজী
জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রাম আদালতের মাধ্যমে দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত পেলেন নুর আলম গাজী।
জানা যায়, ২৯/১০/২০১৭ তারিখে উপজেলার বংশীপুরের মো. বাচ্চু মোড়ল ভাটায় কাজ করতে যাওয়ার কথা বলে রমজানগরের পাতড়াখোলা গ্রামের মো. নুর আলম গাজীর নিকট থেকে ত্রিশ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নিয়েও তিনি ভাটায় কাজ করতে যাননি। পরে নুর আলমের কাছ থেকে নেওয়া টাকা দিতে বাচ্চু তালবাহানা শুরু করে। নুর আলমের আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন পর শনিবার (১৮ মে) গ্রাম আদালতের মামলা নং ২৯/১৯ এর বিচার কার্য প্রাক-বিচারের মধ্যদিয়ে নিষ্পত্তি করা হয়। ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জি.এম শোকর আলীর এর উপস্থিতিতে মো. বাচ্চু মোড়ল আবেদনকারী মো. নুর আলম এর হাতে নগদ ত্রিশ হাজার টাকা উঠিয়ে দেন।
এ সময় মো. নুর আলম গ্রাম আদালত থেকে ন্যায় বিচার পাওয়ায় সকলকে ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাজমুল আলম, গ্রাম আদালত সহকারী অনুপম ঘোষ (বাপ্পা)।

Leave a Reply