নেংগুড়াহাট প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জে গভীর রাতে এক কৃষকের ১২ শতক জমির ফলন্ত পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মে) রাতে উপজেলার রাজগঞ্জের হানুয়ার (বাগেরালী) গ্রামে এ ঘটনা ঘটে। পটল চাষী মোজাম গাজীর ছেলে সাইদুর রহমান জানান, আমার পিতা স্থানীয় হানুয়ার গ্রামের বাগেরালী মাঠে ১২ শতক জমিতে প্রায় লক্ষ টাকা খরচ করে পটলের চাষ করেন। বর্তমানে গাছে ফুল ও ফল ধরেছে। এমন সময় শনিবার গভীর রাতে কে বা কারা ক্ষেতের সমস্ত ফলন্ত পটল গাছ কেটে দিয়েছে। এতে প্রায় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। চাষী মোজাম গাজী জানান, এবিষয়ে চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
